বিএফইউজের সহকারী মহাসচিব এহতেশামুল হক শাওন সড়ক দুর্ঘটনায় আহত, সুস্থতা কামনা

নিজস্ব প্রতি‌বেদক

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজের সহকারী মহাসচিব ও দৈনিক আমার দেশ এর খুলনা ব্যুরো প্রধান এহতেশামুল হক শাওন সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন। সোমবার (১৭ আগস্ট) সকাল সাড়ে ৮টার দিকে তার একমাত্র মেয়ে আড়িশাকে কোচিং-এ মোটর সাইকেলে নিয়ে রূপসাস্থ নিজ বাড়িতে ফিরছিলেন। খুলনা মহানগরীর হাজী মুহসিন রোডের সাউথ সেন্ট্রাল মোড়ে দ্রুতগতির একটি রিকশা ওভারটেক করতে গিয়ে ধাক্কা লেগে মোটর সাইকেলটি সড়কে পড়ে যায়। এতে তিনি ডান পায়ে আঘাতপ্রাপ্ত হন। স্থানীয় একটি ক্লিনিকে চিকিৎসা নিয়েছেন।

সাংবাদিক নেতা এহতেশামুল হক শাওনের আশু সুস্থতা কামনা করেছেন মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন (এমইউজে) খুলনা ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজের নেতৃবৃন্দ।

সাংবাদিক নেতৃবৃন্দ বিবৃতিতে বলেন, খুলনা শহরে বেপরোয়া গতিতে রিকশা চলাচল করছে। সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আরও বেশি কঠোর নজরদারি ও কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান নেতৃবৃন্দ।

নেতৃবৃন্দ বলেন, আকস্মিক দুর্ঘটনায় আমরা গভীরভাবে মর্মাহত ও উদ্বিগ্ন। তার দ্রুত ও সম্পূর্ণ সুস্থতা কামনা করছি এবং তার এই সংকটাপন্ন মুহূর্তে তার পরিবার ও সহকর্মীদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন