সাংবাদিক শেখ দিদারুল আলমের মাতার ইন্তেকাল

নিজস্ব প্রতিবেদক

দৈ‌নিক খুলনা গে‌জে‌টের যুগ্ম সম্পাদক ও ইউএন‌বির খুলনা প্রতি‌নি‌ধি শেখ দিদারুল আলমের মাতা হাজরা খাতুন (৮৬) আজ ভো‌রে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

গত ৬ আগস্ট তিনি ঘরের জানালা খুলতে গিয়ে পড়ে যান এবং পা ভেঙে যায়। তাঁকে প‌রের‌দিন খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ শুক্রবার ভোর ৫টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

জুম্মাবাদ খুলনা মহানগরীর নিরালা প্রান্তিকা জামে মসজিদে জানাজা অনুষ্ঠিত হবে। এরপর তাঁর কফিন গ্রামের বাড়ি সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলার দরগাহপুর গ্রামে নিয়ে যাওয়া হবে। সেখানে দরগাহপুর মাদরাসা প্রাঙ্গণ দ্বিতীয় জানাজা শেষে দাফন করা হবে।

এদিকে সাংবাদিক শেখ দিদারুল আলমের মাতার ইন্তেকালে গভীর শোক প্রকাশ ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন দৈনিক খুলনা গে‌জেট সম্পাদক মো: মাহমুদ আহসানসহ গে‌জেট প‌রিবার, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজে ও এমইউজে খুলনার নেতৃবৃন্দ।

শোক বার্তায় মরহুমের আত্মার মাগফিরাত কামনা এবং তাঁর শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জানা‌নো হ‌য়ে‌ছে।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন