স্ত্রীর দায়ের করা যৌতুক মামলায় ‘আশা’ এনজিও-র শাখা ব্যবস্থাপক (ম্যানেজার) মফিজুল ইসলামকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। রবিবার (৯ আগস্ট) চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এর আমলি আদালত দৌলতপুরের বিচারক মো. আসাদুর রহমান তার জামিন আবেদন নামঞ্জুর করে এ আদেশ দেন।
আসামি মো. মফিজুল ইসলাম যশোরের বাঘারপাড়া উপজেলার চণ্ডীপুর গ্রামের মৃত দবির শেখের ছেলে। বর্তমানে তিনি মেহেরপুরের গাংনী উপজেলার বামুন্দি শাখায় ‘আশা’ এনজিও-র ব্যবস্থাপক হিসেবে দায়িত্বরত রয়েছেন।
খুলনার দৌলতপুর থানার দেওয়ানা পূর্বপাড়া বায়তুল আমান জামে মসজিদ সড়কের বাসিন্দা ড. মাহাবুবুর রহমানের মেয়ে মিতা পারভীন বাদী হয়ে এ মামলাটি দায়ের করেন।
খুলনা গেজেট/এএজে

