চাষিরা লবণের ন্যায্যমূল্য পেতে শুরু করেছেন : স্বরাষ্ট্রমন্ত্রী

গেজেট প্রতিবেদন

চট্টগ্রামের বাঁশখালীর উন্নয়নে কোনো ধরনের বৈষম্য করা হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

তিনি বলেন, বাঁশখালী এখন পর্যটন স্পট হয়ে গেছে। লবণের ন্যায্যমূল্যও চাষিরা পেতে শুরু করেছেন। প্রধানমন্ত্রী ঘোষণা করবেন, চাষিরা ন্যূনতম মজুরি কত পাবেন। বেড়িবাঁধের বিষয়ে পরিমাপ করার জন্য মন্ত্রীসহ সংশ্লিষ্ট সবাইকে বাঁশখালী আসতে বলা হয়েছে। বাঁশখালীর উন্নয়নের জন্য যা যা করা দরকার, প্রধানমন্ত্রী তা করবেন।

শনিবার (৯ আগস্ট) দুপুরে চট্টগ্রামের বাঁশখালীতে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের পুনর্বাসনে ঘর হস্তান্তর, অনুদান ও ত্রাণসামগ্রী বিতরণ উপলক্ষ্যে আয়োজিত সমাবেশে তিনি এ কথা বলেন। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সাতকানিয়া-লোহাগাড়াতেও কিছু ত্রাণসামগ্রী দেওয়া হবে। আমরা কোনো ভেদাভেদ করিনি। বাঁশখালীতে জামায়াতের এমপি হওয়ার পরও প্রধানমন্ত্রী এসেছেন। ত্রাণসামগ্রী দেওয়া হচ্ছে। আমাদের নেতা বাংলাদেশের মানবিক নেতা, গরিবের নেতা, এ দেশের উন্নয়নের নেতা। ইনশাআল্লাহ, কোনো বৈষম্য হবে না।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন