দিঘলিয়ায় সড়ক দুর্ঘটনা : মামলা দায়েরের ২৪ ঘন্টা পর সেই ট্রাক চালক গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

দিঘলিয়ায় সড়ক দুর্ঘটনায় তিনজন নিহতের ঘটনায় মামলা দায়েরের ২৪ ঘন্টা পর ঘাতক ট্রাক চালক তরিকুলকে গ্রেপ্তার করেছে র‌্যাব। মঙ্গলবার রাতে তাকে ঝিনাইদহ থেকে গ্রেপ্তার করা হয়। এর আগে গত ৩১ জুলাই সন্ধ্যায় দিঘলিয়ায় ওই সড়ক দুর্ঘটনা হয়।

গ্রেপ্তার ট্রাক চালক ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার বাসিন্দা মনোয়ার হোসেনের ছেলে। পরবর্তীতে তাকে ঝিনাইদহ থানায় হস্তান্তর করা হয়।

র‌্যাবের প্রেরিত প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৩১ জুলাই রাত পৌনে ৮টার দিকে দিঘলিয়া উপজেলার গাজিরহাট ইউনিয়নের ডোমরা দক্ষিণ গ্রামে মোটরসাইকেল ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় মোটরসাইকেল চালক সিহাব শেখ (২৪) গুরুতর আহত হন। এছাড়া মোটর সাইকেলে থাকা সিহাব শেখের স্ত্রী ফারজানা খাতুন (২২), শালিকা রুবিয়া খাতুন (১৬) এবং তার শিশু কন্যা মায়মুনা (২) ঘটনাস্থলেই নিহত হন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, দুর্ঘটনার পর পর চালক ট্রাক ফেলে পালিয়ে যান। বিক্ষুব্ধ জনতা ট্রাকটিতে অগ্নিসংযোগ করে। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। পুলিশের পাশাপাশি র‌্যাবও তার সন্ধান করতে থাকে। বৃহস্পতিবার রাতে তার অবস্থান টের পেয়ে র‌্যাব-৬ এর একটি দল কালিগঞ্জ উপজেলার নলডাঙ্গা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। পরবর্তীতে তাকে ঝিনাইদহ থানায় হস্তান্তর করা হয়।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন