নগরীতে যুবককে গুলি ও কুপিয়ে জখম

নিজস্ব প্রতিবেদক

নগরীতে আরিফ শিকদার (২৪) নামের এক যুবককে গুলি ও কুপিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা।  সোমবার (২৭ জুলাই) দুপুর দেড়টার দিকে খুলনার লবণচরা এলাকার রূপসা রিভারভিউ ইকোপার্ক এলাকায় এ ঘটনা ঘটে।

আহত আরিফ শিকদার লবণচরা থানার মাথাভাঙ্গা এলাকার আবুল কালাম শিকদারের ছেলে।

লবণচরা থানার অফিসার ইনচার্জ (ওসি) সৈয়দ মোশারেফ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন