নগরীতে কিশোরী গুলিবিদ্ধ

নিজস্ব প্রতিবেদক

নগরীতে ফাতেমা ওরফে তন্বি নামে এক কিশোরী গুলিবিদ্ধ হয়েছে। শনিবার (২৫ জুলাই) সন্ধ্যায় সাড়ে ৬টার দিকে হরিণটানা থানার মল্লিকবাড়ি রোডে এ ঘটনা ঘটে।

হরিণটানা থানার আন্দিরঘাট এলাকার মল্লিকবাড়ি রোডের সামসু ভিলার বাসিন্দা তন্বি।

হরিণটানা থানার অফিসার ইনচার্জ হেলাল উদ্দিন বলেন, সন্ধ্যার সময় তাকে গুলিবিদ্ধ অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসে। খবর পেয়ে থানা পুলিশ তার কাছ থেকে তথ্য জানার জন্য খুমেকে যায়। তবে কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে তা তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় এ পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন