খুলনার বটিয়াঘাটা উপজেলা থেকে আনুমানিক ২৯ বছর বয়সী এক অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২২ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার জলমা ইউনিয়নের তেতুলতলা আশিক সড়কের শেষ প্রান্তের একটি প্লট থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
বটিয়াঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মারুফ হোসেন জানান, নিহতের পরিচয় জানার চেষ্টা চলছে এবং সিআইডি ও পিবিআই টিমকে খবর দেওয়া হয়েছে। ঘটনার রহস্য উদঘাটনে স্থানীয়দের সাথে কথা বলে তদন্ত শুরু করেছে পুলিশ।
খুলনা গেজেট/এএজে

