নওয়াপাড়ায় অপহৃত দুই স্কুলছাত্রী উদ্ধার

নওয়াপাড়া প্রতিনিধি

যশোর থেকে অপহৃত দুই স্কুলছাত্রীকে নওয়াপাড়া রেলস্টেশন থেকে উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ ও স্থানীয় জনতা। মঙ্গলবার (২১ জুলাই) বেলা ১২টার দিকে এ ঘটনা ঘটে।

উদ্ধার হওয়া শিশুরা হলো—যশোরের নাজির শংকরপুর শিশুপল্লি এলাকার একটি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী নিঝুম ও ফারজানা।

জানা গেছে, প্রতিদিনের মতো স্কুলে যাওয়ার পথে ওই দুই ছাত্রী অপহরণকারী চক্রের ফাঁদে পড়ে। চক্রের নারী সদস্যরা কৌশলে তাদের প্রলোভন দেখিয়ে ট্রেনে তুলে খুলনার দিকে নিয়ে যাচ্ছিল। ট্রেনের ভেতরে শিশুদের আচরণ সন্দেহজনক মনে হলে এক সচেতন যাত্রী নওয়াপাড়া স্টেশনে পৌঁছে রেলওয়ে পুলিশকে খবর দেন।

খবর পেয়ে রেলওয়ে পুলিশ দ্রুত স্টেশন এলাকায় অভিযান চালিয়ে শিশু দুটিকে নিরাপদে উদ্ধার করে। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে অপহরণকারী চক্রের সদস্যরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন