সাংবাদিক তরিকুল ইসলামের মায়ের ইন্তেকাল

নিজস্ব প্রতিবেদক

খুলনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক, সময়ের খবর সম্পাদক ও প্রকাশক মো. তরিকুল ইসলামের মা আর নেই। বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল ১০টার দিকে নগরীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মরহুমের নামাজের জানাজা আজ বাদ আসর পূর্ব বানিয়া খামার বড় মসজিদে অনুষ্ঠিত হবে।

এদিকে মরহুমের রুহের মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন খুলনা গেজেট পরিবার। শোক জানিয়েছেন খুলনা গেজেট’র সম্পাদক ও প্রকাশক মো. মাহমুদ আহসান, খুলনা গেজেট’র নির্বাহী সম্পাদক কাজী মোতাহার রহমান, যুগ্ম সম্পাদক শেখ দিদারুল আলম, বার্তা সম্পাদক মো. আনোয়ার হোসেন, প্রধান প্রতিবেদক মোহাম্মদ মিলন, সহ-সম্পাদক এসএম মাহবুবুর রহমান, আনিস উদ্দিন, জাহাঙ্গীর আলম, জাহিদুল সাগর, নিপা মোনালিসা, আয়শা আক্তার জ্যোতি, একরামুল হোসেন লিপু, শাহরিয়ার হোসেন মানিক, শেখ মিলন প্রমুখ।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন