নির্বাচিত সংসদের মাধ্যমেই জুলাই সনদ বাস্তবায়ন হবে: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

গেজেট প্রতিবেদন

জুলাই শহিদ দিবস উপলক্ষ্যে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে আয়োজিত শহিদ আবু সাঈদ স্মরণে শোকসভায় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান বলেছেন, নির্বাচিত সংসদের মাধ্যমেই জুলাই সনদ বাস্তবায়ন করা হবে। বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের আয়োজনে শোকসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, রংপুরসহ সারাদেশের উন্নয়নে সরকার কাজ করে যাচ্ছে এবং গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয়েছে। প্রধানমন্ত্রীর নির্দেশনায় জুলাইয়ের চেতনা বাস্তবায়নে সরকার নিরলসভাবে কাজ করছে। দ্রুতই শহিদ আবু সাঈদ স্মৃতিস্তম্ভ ও জাদুঘর নির্মাণকাজ শুরু হবে।’

অনুষ্ঠানে পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আযাদ, রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান সামসুজ্জামান সামুসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা জুলাই আন্দোলনে শহিদদের আত্মত্যাগের কথা স্মরণ করেন এবং তাদের আদর্শ বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন