মানবপাচার

গ্রেপ্তার বাংলাদেশি মামুনকে যুক্তরাষ্ট্রে হস্তান্তর করলো ব্রাজিল

আন্তর্জাতিক ডেস্ক

নাগরিককে ব্রাজিল থেকে যুক্তরাষ্ট্রে প্রত্যর্পণ করা হয়েছে। ওই চক্রটি দক্ষিণ ও মধ্য-আমেরিকার বিভিন্ন দেশের পথ ধরে বাংলাদেশ থেকে অভিবাসীদের যুক্তরাষ্ট্রে পাচার করতো। সোমবার যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের ল্যারেডো ফেডারেল কোর্টে তাকে সোপর্দ করা হয়েছে মার্কিন বিচার বিভাগ জানিয়েছে।

যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের এক বিবৃতিতে বলা হয়েছে, আন্তর্জাতিক তদন্তের পর গত ৮ জুলাই ৩৯ বছর বয়সী সাইফুল্লাহ আল-মামুনকে ব্রাজিল থেকে যুক্তরাষ্ট্রে প্রত্যর্পণ করা হয়। পরে টেক্সাসের ল্যারেডোর একটি আদালতে প্রথমবারের মতো তাকে হাজির করা হয়।

মার্কিন বিচার বিভাগ বলছে, সাইফুল্লাহ আল-মামুনের বিরুদ্ধে বাংলাদেশ থেকে অভিবাসীদের যুক্তরাষ্ট্রে নিয়ে আসার চক্রের সঙ্গে সংশ্লিষ্ট থাকা, আর্থিক লাভের উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রে অভিবাসী নিয়ে আসার একাধিক অভিযোগ এবং অবৈধ প্রবেশে উৎসাহিত ও প্ররোচিত করার ষড়যন্ত্রের অভিযোগ আনা হয়েছে।

আদালতের কৌঁসুলিরা বলেছেন, আল-মামুন এমন একটি পাচার চক্রের অন্যতম প্রধান হোতা হিসেবে ভূমিকা পালন করেছিলেন; যে চক্রটি বাংলাদেশ থেকে অভিবাসীদের মধ্য-আমেরিকা দিয়ে যুক্তরাষ্ট্রে পাচার করতো। এই রুটটি ব্রাজিলের সাঁও পাওলো থেকে শুরু হয়ে দক্ষিণ ও মধ্য-আমেরিকার কয়েকটি দেশ পার হয়ে মেক্সিকো পৌঁছাতো। সবশেষে যুক্তরাষ্ট্রের ভেতরে প্রবেশের জন্য রিও গ্র্যান্ডে নদী পার হওয়ার চেষ্টার মধ্য দিয়ে শেষ হতো।

খুলনা গেজেট/রুএ




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন