নগরীতে সাগর শেখ (৩৬) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১১ জুলাই) সকাল ৭টার দিকে সদর থানাধীন নিরালা ১ নং সড়ক হতে তার মরদেহ উদ্ধার করা হয়।
সে ওই রোডের ২ নং গলির বিথি জাফরের বাড়ির ভাড়াটিয়া।
স্থানীয়রা জানায়, মৃত যুবক দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। এমতবস্থায় ঘরের ভিতর ফ্যানের সাথে ওড়না পেচিয়ে আত্মহত্যার চেষ্টা করে সে। পরবর্তীতে আত্মীয় স্বজনরা তাকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
থানার এসআই সাত্তার বলেন, সকালে এমন সংবাদ শুনে পুলিশ সেখানে যায়। প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে মৃত ব্যক্তিকে তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
খুলনা গেজেট/এএজে

