শনিবার । ২০শে জুন, ২০২৬ । ৬ই আষাঢ়, ১৪৩৩

শ্যামনগরে বজ্রপাতে জেলে নিহত

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা

সাতক্ষীরার শ্যামনগরের নদীতে মাছ ধরা ধরার সময় বজ্রপাতে নুর ইসলাম (৫০) নামে এক জেলে নিহত হয়েছে। শনিবার (২০ জুন) বেলা ২টার দিকে উপজেলার চুনকুড়ি নদীতে এই ঘটনা ঘটে।

বজ্রপাতে নিহত জেলে নুর ইসলাম শ্যামনগরে উপজেলার কদমতলা গ্রামে ইন্তাজ আলীর ছেলে।

গ্রামবাসীরা জানায়, নুর ইসলাম চুনকুড়ি নদীতে নৌকায় বসে মাছ ধরছিল। এসময় দুপুর ২টার দিকে নৌকার উপরে বজ্রপাত ঘটে। এতে গুরুতর আহত হয় নুর ইসলাম। ঘটনার পরপরই নৌকায় ধোঁয়া উড়তে দেখে আশে পাশের জেলেরা নুর ইসলামের নৌকার কাছে যেয়ে তাকে উদ্ধার করে ট্রলার যোগে হরিনগর বাজারে পল্লী চিকিৎসক শিবপদ মন্ডলের চেম্বারে নিয়ে যায়।

পল্লী চিকিৎসক শিবপদ মন্ডল বলেন, এখানে আনার আগেই পথে নুর ইসলামের মৃত্যু হয়েছে।

খুলনা গেজেট/এএজে




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন