মঙ্গলবার । ২রা জুন, ২০২৬ । ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩

অভয়নগরে বিদ্যুৎস্পৃষ্টে শিশুর মৃত্যু

অভয়নগর প্রতিনিধি

যশোরের অভয়নগরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ফারজানা খাতুন (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২ জুন) দুপুরে উপজেলার লক্ষ্মীপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ফারজানা ওই গ্রামের আবু জাফর মোল্লার মেয়ে।

পারিবারিক সূত্রে জানা যায়, ফারজানা নিজ বাড়িতে ফ্যানের সুইচ দিতে গেলে অসাবধানতাবশত বিদ্যুতের সংস্পর্শে এসে গুরুতর আহত হয়। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. মরিয়াম মুনমুন তাকে পরীক্ষা-নিরীক্ষার পর মৃত ঘোষণা করেন।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন