বুধবার । ২৭শে মে, ২০২৬ । ১৩ই জ্যৈষ্ঠ, ১৪৩৩

শ্যামনগরে বজ্রপাতে গৃহবধূর মৃত্যু

শ্যামনগর প্রতিনিধি

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের পার্শ্বেমারী গ্রামে বজ্রপাতে মোছা. সাহানারা বেগম (৩৮) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। তিনি ওই গ্রামের জাকের মোল্লার মেয়ে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, বুধবার (২৭ মে) সকালে বৈরী আবহাওয়ার মধ্যে হঠাৎ বজ্রসহ বৃষ্টি শুরু হয়। এ সময় সাহানারা বেগম জরুরি প্রয়োজনে বাড়ির বাইরে বের হলে বজ্রপাতে গুরুতর আহত হন।

পরে পরিবারের সদস্য ও স্থানীয়রা তাকে উদ্ধারের চেষ্টা করলেও ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন