সোমবার । ২৫শে মে, ২০২৬ । ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩

তালগাছ থেকে পড়ে সাবেক ইউপি সদস্যের মৃত্যু

সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরার পাটকেলঘাটায় তালগাছ থেকে পড়ে খাইরুল ইসলাম কাগজী (৪৯) নামে এক সাবেক ইউপি সদস্যের মৃত্যু হয়েছে। সোমবার (২৫ মে) দুপুর আড়াইটার দিকে পাটকেলঘাটা থানার খলিশখালী ইউনিয়নের গণেশপুর গ্রামে এই দুর্ঘটনা ঘটে।

নিহত খাইরুল ইসলাম ওই গ্রামের মো. আব্দুল খালেক কাগজীর ছেলে। তিনি খলিশখালী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের সাবেক নির্বাচিত সদস্য এবং ইউনিয়ন শাখা জাতীয়তাবাদী তাঁতীদলের সাংগঠনিক সম্পাদক ছিলেন।

স্থানীয়রা জানান, খাইরুল ইসলাম বাড়ির পাশে তালগাছে উঠে তালের কাঁদি কাটছিলেন। এ সময় অসাবধানতাবশত হঠাৎ তিনি গাছ থেকে নিচে পড়ে যান। আশঙ্কাজনক অবস্থায় স্থানীয়রা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।

খলিশখালী পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) ওবায়দুল্লাহ খান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

খুলনা গেজেট/এএজে




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন