বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আসন্ন নির্বাচনকে সামনে রেখে খুলনা বিভাগীয় ক্রীড়া সংস্থার প্রতিনিধি হিসেবে কাউন্সিলর মনোনীত হয়েছেন মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক চৌধুরী শফিকুল ইসলাম।
তিনি সরকারি এম এম সিটি কলেজের সাবেক ভিপি, খুলনা জেলা ক্রীড়া সংস্থার সাবেক সদস্য, খুলনা মোহামেডান ক্লাবের সদস্য এবং কমল স্পোর্টিং ক্লাবের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। রবিবার (১৭ মে) রাতে তিনি নিজেই কাউন্সিলর মনোনীত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
বিসিবি ঢাকার স্মারক নং-বিসিবি/নির্বাচন-২৬/২০২৬/ক্যাটাগরি-১/৩৯৪ (৫) এর প্রেক্ষিতে সাধারণ পরিষদের ও কাউন্সিলরদের এই চূড়ান্ত তালিকা প্রণয়ন করা হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, জাতীয় ক্রীড়া পরিষদ কর্তৃক অনুমোদিত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ২০২৪ সালের সংশোধিত গঠনতন্ত্রের ৯.১ (ক) এবং (খ) ধারা অনুযায়ী এই চূড়ান্ত তালিকা প্রস্তুত করা হয়েছে। এই নিয়ম ও আইনি প্রক্রিয়ার আলোকেই খুলনা বিভাগীয় ক্রীড়া সংস্থার পক্ষ থেকে তাকে বিসিবির কাউন্সিলর করা হয়েছে।

