শনিবার । ২৫শে এপ্রিল, ২০২৬ । ১২ই বৈশাখ, ১৪৩৩

কালিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

কালিগঞ্জ প্রতিনিধি

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার বিষ্ণপুর ইউনিয়নে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তাইজুল ইসলাম (২০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার (২৫ এপ্রিল) বেলা ১১টার দিকে সাতক্ষীরা শহরে এ দুর্ঘটনা ঘটে।

নিহত তাইজুল ইসলাম উপজেলার মুকুন্দ মধুসূদনপুর গ্রামের রফিকুল ইসলাম (খোকন)-এর ছোট ছেলে। তিনি কর্মসূত্রে সাতক্ষীরা শহরের একটি হোটেলে চাকরি করতেন।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, বৈদ্যুতিক তার থেকে শর্ট সার্কিট হয়ে তিনি গুরুতরভাবে আহত হন। তাৎক্ষণিকভাবে স্থানীয়রা তাকে উদ্ধার করে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বেলা ১২টার দিকে হাসপাতাল কর্তৃপক্ষ নিহতের বড় ভাই তাসকিমকে ফোন করে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে। পরে তাসকিম বিষয়টি যাচাই করতে হাসপাতালে ও তার ভাইয়ের কর্মস্থলে যোগাযোগ করেন এবং ঘটনার সত্যতা জানতে পারেন।

পরবর্তীতে নিহতের বড় ভাই ও তার বাবা সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে পৌঁছান মরদেহ গ্রহণের জন্য।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন