রবিবার । ১২ই এপ্রিল, ২০২৬ । ২৯শে চৈত্র, ১৪৩২

কালিগঞ্জে গাছের নিচে পড়ে কৃষকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা

সাতক্ষীরার কালিগঞ্জে গাছ কাটার সময় অসাবধানতাবশত কাটা তালগাছের মাথার আঘাতে প্রজিত সরদার (৫৪) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। শনিবার (১১ এপ্রিল) দুপুরে উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের জয়পত্রকাটি গ্রামে এই এ ঘটনা ঘটে।

নিহত কৃষক প্রজিত সরদার সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার বিষ্ণুপুর গ্রামের বিন্দু সরদারের ছেলে।

স্থানীয় বাসিন্দা ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, শনিবার দুপুরে প্রজিত সরদার বাইসাইকেলে করে পাশের সোতা গ্রামে একটি ধর্মীয় অনুষ্ঠান (নামযজ্ঞ) শোনার জন্য যাচ্ছিলেন। দুপুর সোয়া ১২টার দিকে তিনি জয়পত্রকাটি এলাকায় জলিল ঢালির বাড়ির সামনের রাস্তা দিয়ে যাওয়ার সময় সেখানে একটি তালগাছ কাটা হচ্ছিল। গাছটি মাটিতে পড়ার সময় এর ওপরের শুকনো অংশ (মাথা) ছিটকে সরাসরি প্রজিতের গায়ের ওপর গিয়ে পড়ে। এতে তিনি গুরুতর জখম হন এবং তার বুকের হাড় ভেঙে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার আগেই ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

থানার অফিসার ইনচার্জ (ওসি) জুয়েল হোসেন বলেন, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। তবে পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ময়না তদন্ত ছাড়াই মরদেহ সৎকারের অনুমতি দেওয়া হয়।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন