শনিবার । ২১শে মার্চ, ২০২৬ । ৭ই চৈত্র, ১৪৩২

ঈদের নামাজ শেষে বাড়ি ফেরার পথে যুবককে কুপিয়ে জখম

নিজস্ব প্রতিবেদক, যশোর

যশোর শহরতলীর বাহাদুরপুর গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে সাকিব (২৪) নামে এক যুবককে কুপিয়ে রক্তাক্ত জখম করেছে দুর্বৃত্তরা। শনিবার (২১ মার্চ) সকাল ১০টার দিকে ঈদের নামাজ শেষে বাড়ি ফেরার পথে সুড়াডাঙ্গা আমতলা নামক স্থানে এ হামলার ঘটনা ঘটে।

আহত সাকিব যশোর সদর উপজেলার বাহাদুরপুর গ্রামের আখতারুজ্জামানের ছেলে। বর্তমানে তিনি যশোর জেনারেল হাসপাতালের পুরুষ সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।

ভুক্তভোগীর পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, এদিন সকালে ঈদের নামাজ আদায় করে সাকিব বাড়ি ফিরছিলো। পথিমধ্যে সুড়াডাঙ্গা আমতলা এলাকায় পৌঁছালে একই এলাকার সিরাজ ও তার তিন ছেলে বিপ্লব, সুমন ও মাসুদসহ আরও ৭-৮ জন তার ওপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা দেশীয় অস্ত্রের উল্টো পিঠ দিয়ে সাকিবের মাথায় আঘাত করলে তিনি রক্তাক্ত জখম হন। পরে স্থানীয়রা ও পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে দ্রুত যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করে।

আহত সাকিবের বাবা আখতারুজ্জামান জানান, পূর্ব শত্রুতার জেরে পরিকল্পিতভাবে তার ছেলের ওপর এই হামলা চালানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন