শুক্রবার । ২০শে ফেব্রুয়ারি, ২০২৬ । ৭ই ফাল্গুন, ১৪৩২

তরুণ ভোটারদের নিয়ে স্বপ্ন দুই দলের

নিজস্ব প্রতিবেদক

আজকের তরুণ সমাজ দেশের আগামি দিনের ভবিষ্যৎ কর্ণধার। তাদের ওপর নির্ভর করছে দেশের উন্নয়ন। এবারের নির্বাচনে অংশ নেওয়া দু’টি দলই তরুণ ভোটারদের সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে। তারা চাইলে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারে। আর মাত্র একদিন পর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন।

বিগত সরকারের শাসনামলে দেশে তিনটি নির্বাচন অনুষ্ঠিত হয়। একনায়কতান্ত্রিক শাসন ব্যবস্থার কারণে দেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন হয়নি। জুলাই গণ-অভ্যুত্থানে তরুণদের আন্দোলনের কারণে স্বৈরশাসকের পতন ঘটে। তারা দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়। তরুণ সমাজ দেশের পরিবর্তন চায়। তারা পুরানো ধারায় আর ফিরে যেতে চায়না।

খুলনা বিএল কলেজ দর্শন বিভাগের শিক্ষার্থী সোহেলী আক্তার রিয়া বলেন, ‘জাতীয় নির্বাচনে এটা আমার প্রথম ভোট। নতুন একটা অভিজ্ঞতা হবে। আমি আমার ভোটে একজন যোগ্য প্রার্থী নির্বাচিত করব। যাতে আমার এলাকায় উন্নয়ন হয়। আমার প্রত্যাশা জাতীয় নির্বাচন অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু হবে। দেশের সব নাগরিক তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। পছন্দের প্রার্থীকে ভোট দিবেন। ভবিষ্যৎ নেতৃত্ব হবে যোগ্য, দক্ষ, সৎ ও ন্যায়পরাছু। রাষ্ট্র হোক দুর্নীতিমুক্ত। অব্যাহত থাকুক দেশের সার্বিক উন্নয়নের ধারা।’

চামেলী আক্তার হেয়া বলেন, ‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন খুব গুরুত্বপূর্ণ। কারণ এ ভোটের মাধ্যমে দেশের ভবিষ্যৎ নির্ভর করছে। যদি কেউ ভুল করে তাহলে দেশ পিছিয়ে যাবে। আমরা নতুন কিছু চাই।’

তিনি আরও বলেন, ‘জেনজি’র যুগে আমরা পরিবর্তন চাই। পরিবর্তন ছাড়া কোন কিছুর উন্নয়ন সম্ভব হয়। এটি করতে না পারলে আমরা দেশকে সামনে দিকে এগিয়ে নিয়ে যেতে পারব না।’

জাকারিয়া আহমেদ অনি জানান, ‘এটি আমার জীবনের প্রথম ভোট। ভোটের মাধ্যমে একজন যোগ্য নেতাকে নির্বাচিত করতে চাই। যে নেতার মধ্যে থাকবেনা কোন প্রকারের লোভ লালসা। মানুষের বিপদে এগিয়ে আসবে। গরিবের দুঃখ বুঝবে। এমন একটি মানুষ দরকার। আমর শহরে অনেক নেতাকে দেখেছি। তাদের থিম সং ও কথাবর্তায় আমাদের বুঝিয়ে দিয়েছে। আমরা তরুণ। এখন আমরা অনেক কিছু করতে পারি। তাই আমাদের সঠিক পথকে বেছে নিতে হবে।’

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন