বৃহস্পতিবার । ৫ই ফেব্রুয়ারি, ২০২৬ । ২২শে মাঘ, ১৪৩২

কলারোয়ায় ভোরে মৃদু ভূমিকম্পে কেঁপে ওঠে ঘরবাড়ি, আতঙ্কে স্থানীয়রা

সাতক্ষীরা প্রতিনিধি

মৃদু ভূমিকম্পে কাপলো দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের শেষ জেলা সাতক্ষীরার ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী উপজেলা কলারোয়া। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) ভোর ৪টা ৩৬ মিনিটে এ ভূমিকম্প অনুভূত হয়।

স্থানীয়রা জানান, ভোরের দিকে হঠাৎ বাসার ভেতর কেঁপে ওঠে। পরে বিষয়টি বুঝতে পারেন এটি ভূমিকম্প।

ভোরে হঠাৎ ঘরবাড়ি কেঁপে ওঠায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে কোন ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

সাতক্ষীরা জেলার প্রথম শ্রেণীর আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা জুলফিকার আলী রিপন জানান, দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল সাতক্ষীরার কলারোয়া। রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল ৪.১, যা ‘মৃদু’ শ্রেণির ভূমিকম্প হিসেবে বিবেচিত। ভূমিকম্পটির ভৌগোলিক অবস্থান ছিল ২২.৮৪ উত্তর অক্ষাংশ এবং ৮৯.০১ পূর্ব দ্রাঘিমাংশ।

ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (এনসিএস) এ তথ্য জানিয়েছে বলে নিশ্চিত করেন ভারপ্রাপ্ত কর্মকর্তা রিপন।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন