শুক্রবার । ২০শে ফেব্রুয়ারি, ২০২৬ । ৭ই ফাল্গুন, ১৪৩২

তারেক রহমানকে দেখে উচ্ছ্বসিত নারী কর্মীরা

নিজস্ব প্রতিবেদক

বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে স্বচক্ষে দেখে উচ্ছ্বসিত ছিলেন বিএনপির নারী কর্মীরা। তারেক রহমানের আগমন, তার বক্তব্য এবং যাওয়ার সময়ও তাদের হাত নেড়ে প্রতিউত্তর দিতে দেখা যায়। জনসভার শুরু থেকে শেষ পর্যন্ত স্লোগানে মুখর থাকতে দেখা গেছে নারীদের।

গতকাল সোমবার খালিশপুর প্রভাতী স্কুল মাঠে মহানগর ও জেলা বিএনপির নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়। সেখানে প্রধান অতিথি ছিলেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। এই সভায় যোগ দিতে গতকাল দীর্ঘ ২২ বছর পর খুলনায় এলেন তিনি। মঞ্চের দুই পাশে নারীদের বসার জন্য পৃথক জায়গা নির্ধারণ করা হয়। সমাবেশ শুরুর আগেই নারীদের বসার স্থানের বেশিরভাগ পরিপূর্ণ হয়ে যায়।

নগরীর মহেশ্বরপাশা থেকে আসা শ্রমিক সুলতানা বেগম বলেন, খালেদা জিয়াকে দেখতে খালিশপুর শ্রমিক মাঠে এসেছিলাম। এখন তার ছেলেকে দেখতে এসেছি। খুব ভালো লাগছে।

হাজী মহসিন কলেজের ছাত্রদল নেত্রী মেহনাজ নিগার বলেন, এ প্রজন্মের নেতাকর্মীদের বেশিরভাগই তারেক রহমানকে স্বচক্ষে আগে দেখেনি। ফেসবুক, ইউটিউবে তার বক্তব্য শুনেছি। প্রথমবারের মতো সামনা-সামনি তাকে দেখে এবং বক্তব্য শুনে খুব ভালো লাগছে।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন