শনিবার । ২১শে ফেব্রুয়ারি, ২০২৬ । ৮ই ফাল্গুন, ১৪৩২

খন্ড খন্ড মিছিল নিয়ে সমাবেশস্থলে জড়ো হচ্ছেন নেতাকর্মীরা

নিজস্ব প্রতিবেদক

খুলনার খা‌লিশপুর প্রভাতী স্কুল মা‌ঠে নির্বাচনী জনসভায় খন্ডখন্ড মি‌ছিল নি‌য়ে আস‌তে শুরু ক‌রে‌ছেন দ‌লের নেতাকর্মীরা। সোমবার দুপুর ১২ টায় জনসভা শুরু হ‌বে। এ জনসভায় প্রধান অ‌তি‌থির বক্তব্য দি‌বেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। এরপর এখান থে‌কে তি‌নি য‌শো‌রের জনসভায় যোগদান কর‌বেন।

তা‌রেক রহমা‌নের খুলনায় আগমনকে কেন্দ্র করে ও তার নিরাপত্তার জন্য খুলনার প্রশাসন তিন স্ত‌রের নিরাপত্তা গ্রহণ ক‌রে‌ছে। রাত থে‌কে খা‌লিশপু‌রের বি‌ভিন্ন রাস্তা ও মো‌ড়ে পু‌লিশ অবস্থান নেন। সমা‌বেশস্থ‌লের আশপা‌শের বা‌ড়ির মানুষ জানালা ধ‌রে ব‌সে আছেন প্রিয় নেতা‌কে দেখার জন্য।

প্রভাতী স্কু‌লে নি‌র্মিত ম‌ঞ্চের নিরাপত্তায় রা‌তে নেতাকর্মীর অবস্থান ক‌রেন। সাতক্ষীরা ও বা‌গেরহাট থে‌কে বিএন‌পির চেয়ারম্যান তা‌রেক রহমান‌কে এক নজর দেখার জন্য প্রভাতী স্কুল মা‌ঠে অবস্থান নি‌য়ে‌ছে। মা‌ঠের একপা‌শে পুরুষ ও অন্যপা‌শে ম‌হিলা‌দের বসার ব্যবস্থা করা হ‌য়ে‌ছে।

খুলনার কয়রা উপ‌জেলা থে‌কে এসে‌ছেন জা‌মিল হায়দার। তি‌নি এ প্রতি‌বেদক‌কে ব‌লেন, ভ‌বিষ্যতের দেশ নায়ক তা‌রেক রহমান। তি‌নি দীর্ঘ ২২ বছর পর খুলনার মা‌টি‌তে এসে‌ছেন। জনসভায় তি‌নি বক্তব্য দি‌বেন। তার বক্তব্য শোনার জন্য ফজ‌রের নামাজ শেষ ক‌রে এখা‌নে এসে‌ছি।

খুলনা মহানগর মি‌ডিয়া সে‌লের আহবায়ক মিজানুর রহমান মিল্টন ব‌লেন, সকাল থে‌কে খুলনার বি‌ভিন্ন ওয়ার্ড ও থানা থে‌কে নেতাকর্মীরা মি‌ছিল নি‌য়ে প্রভাতী স্কু‌ল মা‌ঠে মি‌ছিল নি‌য়ে আস‌তে থা‌কে।

তি‌নি ব‌লেন, আজ বাংলা‌দে‌শের প্রা‌ণের স্পন্দন তা‌রেক রহমান খুলনায় আস‌ছেন। নেতাকর্মী‌দের ম‌ধ্যে বাধভাঙ্গা উচ্ছ্বাস প‌রিল‌ক্ষিত। খুলনা, বা‌গেরহাট ও সাতক্ষীরা থে‌কে জনগণ এখা‌নে আস‌ছেন। খুলনার ইতিহা‌সে এটা হ‌বে সর্ববৃহৎ জনসভা। এখান থে‌কে তি‌নি খুলনার উন্নয়‌নের যে রুপ‌রেখা ঘোষণা দি‌বেন তা‌তে খুলনার মানু‌ষের চাওয়া পাওয়া পূরণ হ‌বে। ১২ ফেব্রুয়া‌রি নির্বাচ‌নে তা‌রেক রহমান বিপুল ভোটে জয়লাভ ক‌রে সরকার গঠন ক‌রবে। দুপুর ১২ টায় তি‌নি প্রভাতী স্কু‌লের মা‌ঠে যোগ দি‌বেন।

 

খুলনা গেজেট/সাগর/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন