মণিরামপুরে আ’লীগের বিক্ষোভ মিছিল সমাবেশ

মণিরামপুর প্রতিনিধি

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্মাণাধীন ভাস্কর্য ভাঙ্গার প্রতিবাদে এবং জড়িতদের গ্রেফতার পূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে শনিবার ৫ ডিসেম্বর সন্ধ্যার পর যশোরের মণিরামপুরে আওয়ামীলীগ ও তার সহযোগী সংগঠন বিক্ষোভ মিছিলসহ প্রতিবাদ সমাবেশ করেছে। দলীয় কার্যালয় থেকে মিছিলটি বের হয়ে পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

মিছিল শেষে দলীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি পৌর মেয়র কাজী মাহমুদুল হাসান। এছাড়া অন্যদের মধ্যে বক্তব্য রাখেন আ’লীগ নেতা এ্যাড. বশির আহম্মেদ খান, অজিত কুমার ঘোষ, ডাঃ আতিয়ার রহমান, উপজেলা যুবলীগের সাবেক সভাপতি দেবাশীষ সরকার বাবু, সাবেক সাধারণ সম্পাদক স,ম, আলাউদ্দীন, উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক শরিফুল ইসলাম রিপন, পৌর যুবলীগের সভাপতি এসএম লুৎফর রহমান, সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি, উপজেলা ছাত্রলীগের আহবায়ক মুরাদুজ্জামান মুরাদ, যুগ্ম আহ্বায়ক ফজলুর রহমান প্রমুখ।

খুলনা গেজেট/এ হোসেন




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন