মণিরামপুরে সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন

মণিরামপুর প্রতিনিধি

দেশের সার্বিক উন্নয়নসহ গ্রামীণ অবকাঠামোগত উন্নয়নের জন্য সরকার দৃঢ়তার সাথে কাজ করে যাচ্ছে বলে আজ স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তোরণ ঘটেছে। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশের সাহসী অগ্রগতিশীল উন্নয়ন কৌশল গ্রহণের ফলে সামগ্রিকভাবে অর্থনৈতিক প্রবৃদ্ধি, কাঠামোগত রূপান্তরে পরিণত হয়েছে। যশোরের মণিরামপুর উপজেলার ভোজগাতী ইউপি- বাসুদেবপুর বাজার হতে কাশিনগর সড়কের উন্নয়নের কাজের (সমাপ্তি) শুভ উদ্বোধন উপলক্ষ্যে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য এমপি এসব কথা বলেন।

বুধবার (২ ডিসেম্বর) বিকেলে উপজেলার বাসুদেবপুর বাজারে স্থানীয় ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি জালাল উদ্দীন খাঁর সভাপতিত্বে ও যুবলীগ নেতা প্রভাষক আলাউদ্দীন লিটনের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও পৌর মেয়র কাজী মাহমুদুল হাসান, মণিরামপুর উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ জাকির হাসান, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক প্রভাষক ফারুক হোসেন, জেলা নির্বাহী প্রকৌশলী মির্জা ইফতেখার জামান।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন রোহিতা ইউপি চেয়ারম্যান আনসার আলী সরদার, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি হাফিজ উদ্দীন প্রমুখ।

খুলনা গেজেট/কেএম




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন