মঙ্গলবার । ২৪শে ফেব্রুয়ারি, ২০২৬ । ১১ই ফাল্গুন, ১৪৩২

নড়াইলে পুকুরে ডুবে আপন ভাইবোনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, নড়াইল 

নড়াইল সদর উপজেলার ভদ্রবিলা ইউনিয়নের দিঘলিয়া গ্রামে পুকুরের পানিতে ডুবে আপন দুই ভাইবোনের মৃত্যু হয়েছে। রবিবার (২৪ আগস্ট) বিকেলে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো—আমেনা খাতুন (৭) ও নাফিস মোল্যা (৬)। তারা স্থানীয় কৃষক ইকরামুল মোল্যার সন্তান এবং বি. গোপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী।

এলাকাবাসী ও স্বজনদের সূত্রে জানা যায়, শিশুদের মা রোকাইয়া বেগম বাড়ির পাশের একটি পুকুরপাড়ে বসে পাটের আশ ছাড়াচ্ছিলেন। এসময় দুই শিশু পাশে খেলছিল। কিছুক্ষণ পর তাদের বাবা বাজারে চলে গেলে মা কাজ নিয়ে ব্যস্ত ছিলেন। এ সুযোগে আমেনা ও নাফিস বাড়ি না গিয়ে মায়ের অগোচরে পুকুরে গোসল করতে নামে। গভীর পানিতে নেমে তারা ডুবে যায়।

দীর্ঘ সময় সন্তানদের দেখতে না পেয়ে মা খোঁজাখুঁজি শুরু করেন। পরে স্থানীয়রা ঘেরের পানির ভেতর থেকে দুই শিশুর মরদেহ উদ্ধার করে।

নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজেদুল ইসলাম বলেন, ‘সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’

খুলনা গেজেট/এসএস




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন