মঙ্গলবার । ২৪শে ফেব্রুয়ারি, ২০২৬ । ১১ই ফাল্গুন, ১৪৩২

নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে আঘাত, প্রাণ গেল শিশুর

নড়াইল প্রতিনিধি

নড়াইল সদর উপজেলার শোভারঘোপ বাজারে একটি দোকানের বিস্কুট কেনার জন্য সামনে দাঁড়িয়ে ছিল ১০ বছরের শিশু হুসাইন। কিছু বুঝে ওঠার আগেই তার প্রাণ কেড়ে নিল পাওয়ার ট্রিলার। চালক নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে আঘাত হানলে শিশুটি ঘটনাস্থলেই মারা যায়। শনিবার (৩ মে) সকালে উপজেলার সিঙ্গাশোলপুর ইউনিয়নের শুভারঘোপ গ্রামে এ দূর্ঘটনা ঘটে।

নিহত হুসাইন শেখ ওই গ্রামের রমজান শেখের ছেলে। সে শুভারঘোপ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তৃতীয় শ্রেণির ছাত্র।

স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সকালে হুসাইন বাড়ির পাশে প্রাইমারি স্কুল সংলগ্ন একটি দোকানে খাবার কিনতে গিয়ে দাঁড়িয়ে ছিল। এসময় মাঠ থেকে পানি আনার কাজে ব্যবহৃত পাওয়ার ট্রিলার রাস্তা দিয়ে যাচ্ছিল। এসময় চালক নিয়ন্ত্রণ হারিয়ে দোকানের সামনে থাকা শিশু হুসাইনসহ দোকানের মধ্যে চলে যায় এতে তার মাথায় আঘাত লাগে। এরপর তাকে নড়াইল জেলা হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.সাজেদুল ইসলাম জানান, মৃতদেহটি ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

খুলনা গেজেট/এএজে




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন