মুক্তিপণ দিয়ে বাড়ি ফিরলেন অপহৃত দুই জেলে

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা

মুক্তি পণের দাবিতে সুন্দরবনের বনদস্যদের হাতে অপহৃত শ্যামনগরের দুই জেলে বাড়ি ফিরেছে। অপহরণের তিনদিন পর ৪২ হাজার টাকা মুক্তিপণ দিয়ে বুধবার (২০ নভেম্বর) বিকালে পরিবারের কাছে ফিরে আসেন তারা।

জিম্মি দশা থেকে মুক্তি পাওয়া জেলেরা হলেন, সাতক্ষীরার শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের সিংহড়তলী গ্রামের মৃত আক্কাজ আলী মোড়লের ছেলে ইয়াজুল ইসলাম মোড়ল (৫৫) ও চুনকুড়ি গ্রামের রাশিদুল ইসলামের ছেলে ফয়সাল হোসেন (২৮)।

ফিরে আসা জেলে ইয়াজুল ইসলাম ও ফয়সাল হোসেন জানান, গত ১৭ নভেম্বর রাতে বনদস্যুরা নিজেদের মনজু বাহিনীর সদস্য পরিচয়ে দুইস্থান থেকে দুইটি নৌকার সাতজন জেলের মধ্য থেকে তাদের দুইজনকে উঠিয়ে নিয়ে যায়। এ সময় তাদের কাছে ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে। তিন দিনের মধ্যে এই টাকা তাদেরকে পরিশোধ করার কথা বলে বনদস্যুরা। তাদের দাবিকৃত ৫০ টাকার মধ্যে ৪২ হাজার টাকা আমাদের পরিবার ও মহাজন পরিশোধ করলে বুধবার (২০ নভেম্বর) তাদের মুক্তি দেয়া হয়। পরে সুন্দরবনের সুপদি নামক এলাকা থেকে অন্য একটি জেলে নৌকায় করে সুন্দরবনের চালতেবাড়ি হয়ে বাগদিখালী দুনের খাল দিয়ে তারা লোকালয়ে ফিরে আসেন।

এদিকে একই বনদস্য দলের সদস্যরা তাদেরকে মুক্ত করে দেয়ার সময় আরো এক জেলেকে জিম্মি করেছে বলে জানান ফিরে আসা জেলেরা।

খুলনা গেজেট/ টিএ




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন