সোমবার । ২৫শে মে, ২০২৬ । ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩

সাতক্ষীরায় অস্ত্রসহ আটক ২

নিজস্ব প্রতি‌বেদক, সাতক্ষীরা

র‍্যাব সাতক্ষীরা ক্যাম্পের সদস্যরা একটি অস্ত্রসহ দুই জনকে আটক করেছে। মঙ্গলবার (৯ জুলাই) রাতে সাতক্ষীরার কলারোয়া উপজেলার হাসপাতাল রোড থেকে অস্ত্রসহ তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলো, সাতক্ষীরা সদর উপজেলা তুজলপুর গ্রামের মিজানুর রহমানের মেয়ে আনোয়ারা খাতুন ও মাগুরা গ্রামের ইলিয়াস মোল্লার ছেলে আনোয়ার হোসেন।

কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম জানান, র‍্যাব সদস্যরা গোপনে জানতে পারে যে, সীমান্ত এলাকা থেকে মোটর সাইকেল করে অস্ত্র নিয়ে কলারোয়া উপজেলা সদরের দিকে আসছে। ওই সংবাদ নিশ্চিত হওয়ার পরে র‍্যাব সদস্যরা কলারোয়া উপজেলা সদরের হাসপাতাল এলাকায় অপেক্ষায় থাকে। সন্দেহভাজন মোটরসাইকেলটি সেখানে পৌঁছালে সেটি আটক করে তল্লাশি চালানো হয়। এ সময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয় একটি ওয়ানগান সাঁটারগ্যান। আটক করা হয় দুই জনকে।

এ ঘটনায় কলোরোয়া থানায় একটি মামলা হয়েছে বলে জানান ওসি।

 

খুলনা গেজেট/এনএম




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন