মঙ্গলবার । ২৪শে ফেব্রুয়ারি, ২০২৬ । ১১ই ফাল্গুন, ১৪৩২

নড়াইলে সড়ক দুর্ঘটনায় ভ্যানচালক নিহত

লোহাগড়া প্রতিনিধি :

নড়াইলে গাড়ির ধাক্কায় সুমন শেখ (৩৮) নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন। শনিবার (২৯ জুন) ভোর সকালে নড়াইল-যশোর-বেনাপোল মহাসড়কের সদর উপজেলার দূর্বাজুড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সুমন শেখ যশোরের বাঘারপাড়া ইন্দ্রা এলাকার মোহাম্মদ রাশেদ শেখের ছেলে।

তুলরামপুর হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মো. মনির আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সুমন শেখ ভ্যানযোগে নড়াইল থেকে বাড়ির উদ্দেশ্যে যাচ্ছিল। পথিমধ্যে মহাসড়কের দূর্বাজুড়ি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি অজ্ঞাত গাড়ি ভ্যানটিকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। পরে স্থানীয়রা তুলরামপুর হাইওয়ে থানার পুলিশকে খবর দিলে পুলিশ তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে প্রেরণ করে।

এসআই মো. মনির আহমেদ বিষয়টি নিশ্চিত করে বলেন, লাশের ময়নাতদন্ত শেষে পরিবারের সদস্যদের নিকট হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

খুলনা গেজেট/এএজে




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন