বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা

পাটকেলঘাটায় মৎস ঘেরের মটর মেরামত করতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্টে ইনছার মোড়ল (৫৬) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৮ জুন) দুপুরে পাটকেলঘাটা থানার শুকতিয়া গ্রামে এই ঘটনা ঘটে। আহত অবস্থায় তাকে উদ্ধার করে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসাপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

মৃত ইনছার মোড়ল সাতক্ষীরা জেলার তালা উপজেলার পাটকেলঘাটা থানার শুকতিয়া গ্রামের মোহাম্মদ মোড়লের ছেলে।

নিহতের পরিবারের বরাত দিয়ে স্থানীয় গ্রাম পুলিশের দফাদার শের আলী জানান, শুক্রবার বেলা ১২টার দিকে বাড়ির পাশের বিলে মৎস ঘেরের মটর মেরামত করতে যায় ইনছার মোড়ল। ওই সময় অসাবধান বসত সে বিদ্যুতায়িত হয়। পরে স্থানীয়রা দেখতে পেয়ে তাকে উদ্ধার করে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

খলিষখালী ইউপি চেয়ারম্যান মোল্যা সাবীর হোসেন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

খুলনা গেজেট/এমএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন