মঙ্গলবার । ২৬শে মে, ২০২৬ । ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩

বিপুল পরিমাণ ভারতীয় ওষুধসহ যুবক আটক

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা

শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত থেকে নদী পথে বিপুল পরিমাণ ওষুধ নিয়ে বাংলাদেশে প্রবেশ কালে সাতক্ষীরা শ্যামনগরের পাঁচ নদের মোহনা সীমান্তের কালিন্দি নদী থেকে এক চোরাকারবারিকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড পশ্চিম জোনের সদস্যরা। বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) ভোরে কোস্ট গার্ড পশ্চিম জোনের কৈখালী স্টেশন সদস্যরা উক্ত অভিযান পরিচালনা করে তাকে আটক করেন। জব্দকৃত ভারতীয় ওষুধের বাজার মূল্য প্রায় ২২ লাখ টাকা।

আটক যুবকের নাম মোঃ আরিফ হোসেন (৩৩)। তিনি সাতক্ষীরার শ্যামনগর উপজেলার কৈখালী গ্রামের সামছুর শেখের ছেলে।

কোস্ট গার্ড পশ্চিম জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মোঃ মুনতাসির ইবনে মহসীন জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভোরে কোস্ট গার্ড পশ্চিম জোন অধিনস্থ বিসিজি স্টেশন কৈখালীর সদস্যরা পাঁচ নদের মুখ সীমান্তের কালিন্দী নদী সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে। এসময় সন্দেহজনক একটি কাঠের ডিঙ্গি নৌকা তল্লাশি করে বিপুল পরিমাণ ভারতীয় ওষুধসহ চোরাকারবারি চক্রের মূলহোতা আরিফ হোসেনকে আটক করা হয়। এসময় একটি দা এবং কাঠের ডিঙ্গি নৌকাটিও জব্দ করা হয়। জব্দকৃত ভারতীয় ওষুধের বাজার মূল্য প্রায় ২২ লাখ টাকা।

তিনি আরও জানান, এ ঘটনায় আটককৃত আসামীর বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

 

খুলনা গেজেট/এনএম




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন