মঙ্গলবার । ২৬শে মে, ২০২৬ । ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩

কালিগঞ্জে ছাদ থেকে পড়ে গৃহবধূর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা

সাতক্ষীরার কালিগঞ্জে একতলা ভবনের ছাদ থেকে পড়ে রোকেয়া বেগম (৫৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৫ফেব্রুয়ারি ) বেলা সাড়ে ১২ টার দিকে উপজেলার ভাড়াশিমলা ইউনিয়নের খামারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত রোকেয়া বেগম সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার ভাড়াশিমলা ইউনিয়নের খামারপাড়া গ্রামের মামুন সরদারের স্ত্রী।

পুলিশ জানায়, বৃহস্পতিবার দুপুরে নিজবাড়ির ছাদে ধান শুকানোর সময় অসাবধানতাবশত নিচে পড়ে যান রোকেয়া বেগম। এসময় মাথায় প্রচন্ড আঘাত পেয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহিন বলেন, মরদেহ ময়নাতদন্তে প্রেরণের উদ্দেশ্যে থানায় নেয়া হয়েছে। এব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

খুলনা গেজেট/ এএজে




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন