মঙ্গলবার । ২৬শে মে, ২০২৬ । ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩

শ্যামনগরে চাঁদার দাবীতে ঠিকাদারকে কুপিয়ে হত্যার চেষ্টা

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা

সাতক্ষীরার শ্যামনগরে চাঁদার দাবীতে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বেড়িবাঁধ নির্মাণ কাজে নিয়োজিত ঠিকাদার নাজমুল হাসানকে কুপিয়ে হত্যার চেষ্টা করেছে দূর্বৃত্তরা। রোববার (৪ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার গাবুরা ইউনিয়নের লক্ষ্মীখালী গ্রামে আবুল হোসেনের বাড়ীর সংলগ্ন পাউবো বেড়িবাঁধের উপরে এঘটনা ঘটায়।

গুরুতর আহত ঠিকাদার নাজমুল হাসান (৩২) খুলনা জেলা সদরে টুথপাড়া এলাকার জাহাঙ্গীর হোসেনের ছেলে। পুলিশ ও স্থানীয়রা জানান, রাতে নিজ কর্মস্থল হতে মোটর সাইকেল যোগে বাসায় ফেরার সময় পথিমধ্যে দুর্বৃত্তরা রাস্তায় ব্যারিকেট দিয়ে নাজমুল হাসানের গতিরোধ করে তার কাছে চাঁদা দাবি করে। এ সময় তিনি চাঁদা দিতে অস্বীকার করায় মুখোশধারি দুর্বৃত্তরা তাকে কুপিয়ে পালিয়ে যায়।আশঙ্কাজনক অবস্থায় স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এঘটনায় শ্যামনগর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

শ্যামনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আবুল কালাম আজাদ বিষয়টি নিশ্চিত করে জানান, দুর্বৃত্তদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছ।

খুলনা গেজেট/ টিএ




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন