মঙ্গলবার । ২৬শে মে, ২০২৬ । ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩

তালায় মোটর সাইকেল-ট্রাকের সংঘর্ষে কিশোর নিহত

তালা প্রতিনিধি

সাতক্ষীরার তালায় মোটর সাইকেল-ট্রাকের সংঘর্ষে জামিরুল ইসলাম (১৫) নামে এক শিশু নিহত হয়েছে। মঙ্গলবার (৩০ জানুয়ারী) বেলা ১১ টার দিকে আঠারোমাইল-পাইকগাছা সড়কের তালা উপজেলার গোনালী বাজার এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত শিশু তালা উপজেলার নলতা গ্রামের কামরুল শেখের ছেলে।

স্থানীয় সূত্র জানিয়েছে, নিহত জামিরুল সকালে দ্রুত গতিতে মোটর সাইকেলে তালা উপ-শহরে যাচ্ছিলেন। এসময় গোনালী বাজার এলাকায় আসলে বিপরীত মূখী ট্রাকের সাথে সংঘর্ষে জামিরুল ঘটনাস্থলে নিহত হয়।

খলিলনগর ইউনিয়নের চেয়ারম্যান প্রনব ঘোষ বাবলু সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে নিহত জামিরুলের পরিবারকে সমবেদনা জানান।

তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মমিনুল ইসলাম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

 

খুলনা গেজেট/এনএম




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন