মঙ্গলবার । ২৬শে মে, ২০২৬ । ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩

শ্যামনগরের বিদ্যুৎস্পৃষ্টে ব্যবসায়ীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা

সাতক্ষীরার শ্যামনগরে ধানের বিচালি (ধানের খড়) বোঝাই ট্রাকের ওপর উঠে বেঁধে যাওয়া ডিস লাইনের তার সরাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সন্ন্যাসী দাস (৫৫) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) রাত সাড়ে সাতটার দিকে উপজেলার পাতড়াখোলা জামে মসজিদ এর সামনে এ ঘটনা ঘটে।

নিহত সন্ন্যাসী দাস (৫৫) সাতক্ষীরার শ্যামনগর পৌরসভার গোপালপুর এলাকার কেসব দাসের ছেলে।

জানা গেছে, বিকালে রমজাননগর ইউনিয়নের পাতড়াখোলা এলাকা থেকে বিচালি (ধানের খড়) ক্রয় করে ট্রাকে ভরে যশোরে নিয়ে যাচ্ছিলেন ওই ব্যবসায়ী। পথে ট্রাকে আটকে যাওয়া একটি ডিস লাইনের তার সরাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তার মৃত্যু হয়। একই ট্রাকে থাকা শ্রমিক বাচ্চু কুমার মন্ডল জানান, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ছিটকে পড়লে তাৎক্ষণিক তাকে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডাক্তার নাজমুল হুদা বলেন, হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়।




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন