বৃহস্পতিবার । ১৪ই মে, ২০২৬ । ৩১শে বৈশাখ, ১৪৩৩

সাকিব-মুশফিককে হারিয়ে চাপে বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক

নিউজিল্যান্ডের বিপক্ষে চেন্নাইয়ে বড় বিপদে পড়ে বাংলাদেশ। দলের রান ৫৬ রান ৪ উইকেট হারায় টাইগাররা। ইনিংসের প্রথম বলে উইকেট বিলিয়ে দেন লিটন দাস। এরপর ছন্দ ফেরার আশা দিয়ে তানজিদ তামিম (১৬) ও মেহেদী মিরাজ (৩০) আউট হন। চারে নেমে রান করতে পারেননি নাজমুল শান্তও (৭)।

বিপর্যয়ের দিনে দলের হাল ধরেছিলেন সাকিব ও মুশফিক। দু’জনের ১০৮ বলে ৯৬ রানের গুরুত্বপূর্ণ জুটি গড়ে ওঠে। পরে ৯৬ রানের জুটি ভাঙে সাকিবের আউটে। সাকিব ৪০ রান করে ফিরেছেন। এরপর ব্যক্তিগত ৬৬ রানে বোল্ড আউট হয়ে ফেরেন মুশফিকুর রহিমও।

বাংলাদেশ ৩৬ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৭৫ রানে ব্যাট করছে। ক্রিজে আছেন ১১ রান করা তাওহীদ হৃদয়। তার সঙ্গী মাহমুদউল্লাহ রিয়াদ।

চেন্নাইয়ে এই ম্যাচে দুই দলের একাদশেই পরিবর্তন এসেছে। বাংলাদেশের একাদশে শেখ মাহেদীর পরিবর্তে মাহমুদউল্লাহ রিয়াদ জায়গা পেয়েছেন। পেস বোলিং বিভাগে মতোই তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান ও শরিফুল ইসলাম জায়গা পেয়েছেন। চেন্নাইয়ের উইকেটে বাড়তি স্পিনার নেয়নি বাংলাদেশ।

অন্যদিকে বাংলাদেশ ম্যাচ দিয়ে ছয় মাসের ইনজুরি কাটিয়ে প্রতিযোগিতামূলক ম্যাচে ফিরেছেন কেন উইলিয়ামসন। তাকে জায়গা করে দিয়েছেন উইল ইয়াং।

খুলনা গেজেট/ টিএ/এমএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন