মঙ্গলবার । ২৬শে মে, ২০২৬ । ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩

শ্যামনগরে ক্ষেতে কাজ করার সময় বজ্রপাতে কৃষক নিহত

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা

সাতক্ষীরার শ্যামনগরে ধান ক্ষেতে কাজ করার সময় বজ্রপাতে মোঃ আব্দুল আজিজ গাজী নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। সোমবার (৪ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে উপজেলার কৈখালী ইউনিয়নে এ ঘটনা ঘটে।

নিহত আব্দুল আজিজ গাজী (৬৫) সাতক্ষীরার শ্যামনগর উপজেলার কৈখালী ইউনিয়নের পূর্ব কৈখালী গ্রামের মৃত বাহার আলী গাজীর ছেলে।

স্থানীয়রা জানান, আজিজ গাজী সোমবার দুপুরে কৈখালী এলাকায় নিজের ধান ক্ষেতে কাজ করছিলেন। বেলা দেড়টার দিকে বৃষ্টির সঙ্গে বজ্রপাত শুরু হয়। এসময় হঠাৎ বজ্রাঘাতে ঘটনাস্থলেই মারা যান কৃষক আব্দুল আজিজ গাজী।

শ্যামনগর উপজেলার কৈখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ আব্দুর রহিম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

শ্যামনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদ ঘটনা ঘটনা সম্পর্কে অবগত আছেন বলে জানান।

খুলনা গেজেট/ টিএ




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন