সাতক্ষীরার ব্যাংদহায় মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা

সাতক্ষীরা সদর উপজেলার ফিংড়ী ইউনিয়নের ব্যাংদহা এলাকায় মোটরসাইকেলের ধাক্কায় এক বৃদ্ধ নিহত হয়েছে। সোমবার (২৮ আগস্ট) বিকাল ৪ টার দিকে এই ঘটনা ঘটে। নিহতের নাম সুভাষ চন্দ্র দাস (৭০)। তিনি সাতক্ষীরা সদর উপজেলার ব্যাংদহা গ্রামের ভীম চন্দ্র দাসের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার বিকাল ৪টার দিকে সুভাষ চন্দ্র দাশ ব্যাংদহা পুজা মন্দিরের দিকে যাচ্ছিলেন। এ সময় পিছন দিক থেকে একটি দ্রুতগতির মোটর সাইকেল তাকে সজোরে ধাক্কা দিয়ে পালিয়ে যায় । এতে তিনি রাস্তায় পড়ে গিয়ে মাথায় আঘাত পেয়ে গুরুতর আহত হন। স্থানীয়রা উদ্ধার করে তাকে ব্যাংদহা বাজারের একটি ক্লিনিকে নিয়ে যাওয়ার সময় পথিমধ্যে তার মৃত্যু হয়।

সাতক্ষীরা সদর থানার পুলিশ পরিদর্শক, নজরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

খুলনা গেজেট/ টিএ




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন