কলারোয়ায় ভীমরুলের কামড়ে বৃদ্ধের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা

সাতক্ষীরার কলারোয়ায় ভীমরুলের কামড়ে মোঃ আব্দুল মজিদ সরদার (৬৮) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। শনিবার (২৬ আগস্ট) দুপুরে কলারোয়া উপজেলা সোনাবাড়িয়া ইউনিয়নের সীমান্তবর্তী ভাদিয়ালি গ্রামে এই ঘটনা ঘটে। কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসাধীন অবস্থায় বেলা দেড়টার দিকে তার মৃত্যু হয়।

মৃত আব্দুল মজিদ সরদার সাতক্ষীরার কলারোয়া উপজেলার সোনাবাড়িয়া ইউনিয়নের ভাদিয়ালী গ্রামের মৃত বাহার আলী সরদারের ছেলে।

কলারোয়া উপজেলা স্বাস্থ্য স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ শফিকুল ইসলাম বলেন, দুপুরে বাড়ির পাশে বাঁশ ঝাড়ের ঝোপ থেকে অসংখ্যা ভীমরুল কামড় দেয় ওই বৃদ্ধকে। এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বেলা দেড়টার দিকে তার মৃত্যু হয়। তার শরীরে ৮০-৯০টি হুলের চিহ্ন দেখা গেছে বলে জানান তিনি।

খুলনা গেজেট/কেডি




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন