বুধবার । ২৫শে ফেব্রুয়ারি, ২০২৬ । ১২ই ফাল্গুন, ১৪৩২

লোহাগড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গৃহবধূর মৃত্যু 

লোহাগড়া প্রতিনিধি

নড়াইলের লোহাগড়ায় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।
লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ নাসির উদ্দিন জানান, লোহাগড়া উপজেলার ইতনা ইউনিয়নের পাংখারচর গ্রামের শেখ মশিউর রহমানের স্ত্রী মিনা বেগম (৩০) শুক্রবার (১৮ আগষ্ট) সকালে নিজ বাড়ির টেবিল ফ্যানের  সংযোগ দিতে গিয়ে অসাবধানবসত: বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয়। এলাকাবাসী তাকে উদ্ধার করে লোহাগড়া  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে  নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার  তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
খুলনা গেজেট/এইচ




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন