মঙ্গলবার । ২৬শে মে, ২০২৬ । ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩

শ্যামনগরে বজ্রপাতে যুবক নিহত

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা

সাতক্ষীরার শ্যামনগরে স্ত্রী ও কন্যাকে নিয়ে শ্বশুর বাড়ি যাওয়ার পথে বজ্রপাতে এক যুবক নিহত হয়েছে। রোববার (১৮ জুন) সকাল সাড়ে ৯টার দিকে শ্যামনগর উপজেলার রমজাননগর ইউনিয়নের চাঁদখালী বিলে এই ঘটনা ঘটে।

নিহত যুবকের নাম শ্রীনিবাস ওরেফ অংকুর বৈদ্য (২৮)। সে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার রমজান নগর ইউনিয়নের চাঁদখালী গ্রামের পরিমল বৈদ্যর ছেলে।

শ্যামনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউল হক দোলন জানান, শ্রীনিবাস তার স্ত্রী ও কন্যাকে নিয়ে সকালে বাড়ি থেকে বেরিয়ে শ্বশুর বাড়ি যাচ্ছিল। পথিমধ্যে সকাল সাড়ে ৯ টার দিকে চাঁদখালী গ্রামের বিল পাড়ি দেয়ার সময় হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই শ্রীনিবাস নিহত হয়। এ সময় তার স্ত্রী ও কন্যা শ্রীনিবাস থেকে একটু দূরে থাকায় তাদের কোনো ক্ষতি হয়নি।

 

খুলনা গেজেট/এনএম




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন