মঙ্গলবার । ২৬শে মে, ২০২৬ । ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩

সাতক্ষীরায় ১২ হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা

ভলেন্টিয়ার ফর বাংলাদেশ সাতক্ষীরা’র উদ্যোগে দেশের বৃক্ষসম্পদ বৃদ্ধি ও পরিবেশের ভারসাম্য সংরক্ষণের লক্ষ্যে জেলা জুড়ে ১২ হাজার বৃক্ষরোপণ কর্মসূচীর উদ্বোধন করা হয়েছে। বুধবার (৭ জুন) শহরের নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয় ক্যাম্পাসে গাছ লাগিয়ে এই কর্মসূচীর উদ্বোধন করেন সাতক্ষীরা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু।

বৃক্ষরোপণ কর্মসূচীতে ভিবিডি সাতক্ষীরার সভাপতি মোঃ হোসেন আলীর সভাপতিত্বে অতিথি ছিলেন নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মালেক গাজী, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ শাহজাহান আলী। এসময় আরও উপস্থিত ছিলেন ভিবিডি সাতক্ষীরার সাধারণ সম্পাদক মোঃ ইব্রাহীম খলিল, প্রজেক্ট অফিসার মোঃ তরিকুল ইসলাম, হিউম্যান রিসোর্স অফিসার মোঃ মাহাবুবুর রহমান, কমিটি মেম্বার নাজমুল হাসান, সামিউল ইসলাম প্রমুখ।

প্রধান অতিথি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে বাঁচাতে বৃক্ষরোপণ কর্মসূচীর উপর গুরুত্ব দিয়েছেন। একটি গাছ কাটলে কমপক্ষে ১০টি চারা রোপণ করতে হবে। পরিবেশের ভারসাম্য সংরক্ষণে বৃক্ষরোপণের বিকল্প নেই।

বিশ্ব পরিবেশ দিবস উদযাপন উপলক্ষে ৬৪ জেলার বৃক্ষরোপণ কর্মসূচী ও ভলেন্টিয়ার ফর বাংলাদেশের একযুগ পূর্তিতে সাতক্ষীরা জেলা জুড়ে এই ১২ হাজার বৃক্ষরোপণ কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। কর্মসূচির আওতায় ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হবে।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন