মঙ্গলবার । ১৬ই জুন, ২০২৬ । ২রা আষাঢ়, ১৪৩৩

চিত্রা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ আরিফার মরদেহ উদ্ধার

 লোহাগড়া  প্রতিনিধি

নড়াইলের চিত্রা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ আরিফার মরদেহ উদ্ধার করেছে স্থানীয়রা। শনিবার সকাল সাড়ে ১০ টার দিকে বাঁধাঘাট এলাকা থেকে তার ভাসমান লাশ উদ্ধার করা হয়।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, হাটবাড়িয়া গ্রামের মোঃ জয়নাল মোড়লের মেয়ে আরিফা ও একই গ্রামের মোঃ সুজন মোল্যা ওরফে হারান মিয়ার মেয়ে লামিয়া শুক্রবার দুপুরে এস এম সুলতান সেতুর নিচে চিত্রা নদীতে গোসল করতে যায়। লামিয়া নদী থেকে উপরে উঠে আসলেও আরিফা উঠে আসেনি।

খুলনা থেকে ফায়ার সার্ভিসের ডুবুরী দল এসে উদ্ধার অভিযান পরিচালনা করলেও শুক্রবার আরিফার কোন খোঁজ পাওয়া যায়নি । পরে শনিবার সকালে শহরের বাঁধাঘাট এলাকায় আরিফার লাশ দেখতে পেয়ে এলাকাবাসী পুলিশকে খবর দিলে, পুলিশ এসে ফায়ার সার্ভিসের সহায়তায় লাশ উদ্ধার করে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) ওবায়দুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) ওবায়দুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

খুলনা গেজেট/এসজেড




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন