কালিগঞ্জে পানিতে ডুবে যুবকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা

সাতক্ষীরার কালিগঞ্জে পুকুরের পানিতে ডুবে যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৩ মে) সকালে উপজেলার রতনপুর ইউনিয়নের শিবপুর গ্রামে এ ঘটনা ঘটে। মৃত যুবক আছাদুর রহমান সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার রতনপুর ইউনিয়নের শিবপুর গ্রামের আজবাহার কারিকরের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে আসাদুর কারিকর দাঁত ব্রাশ করার উদ্দেশ্যে পুকুরে যান। দীর্ঘক্ষণ বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা খোঁজাখুজির একপর্যায়ে বেলা ১১ টার দিকে পুকুরের পানিতে আসাদুরের লাশ ভাসমান অবস্থায় দেখতে পেয়ে থানায় খবর দেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কালিগঞ্জ থানার উপপরিদর্শক নকিব পান্নু জানান, আসাদুর কারিকর দীর্ঘদিন যাবত মৃগী রোগে ভুগছিলেন। কারও কোন অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

খুলনা গেজেট/ এসজেড




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন