সাতক্ষীরার কালিগঞ্জে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা

সাতক্ষীরার কালিগঞ্জে সড়কের পাশ থেকে অজ্ঞাত পরিচয়ে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার (১০ মে) সকালে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে কালিগঞ্জ-সাতক্ষীরা সড়কের সাদপুর ব্রাক অফিসের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, সড়কের পাশে পরিচয় এক ব্যক্তিকে (৬০) অচেতন অবস্থায় দেখে ভাড়াশিমলা ইউপি চেয়ারম্যান নাজমুল হাসান নাঈমকে জানান স্থানীয়রা। তিনি জীবিত আছেন কি না সেটি নিশ্চিত হওয়ার জন্য ইউপি চেয়ারম্যান তাকে উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডাঃ আশিকুর রহমান তাকে মৃত ঘোষণা করেন।

পরবর্তীতে বিষয়টি পুলিশকে অবহিত করলে থানার উপ পরিদর্শক নকিব পান্নু স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে লাশ ময়নাতদন্তের জন্য থানায় নিয়ে আসেন। মৃতের পরনে লুঙ্গি, গায়ে কমলা রঙের গেঞ্জি ও মুখে কাঁচাপাকা দাড়ি আছে। মৃতের মাথার বাম পাশে আঘাতের চিহ্ন রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মামুন রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতের পরিচয়সহ সার্বিক বিষয়ে জানার জন্য চেষ্টা চলছে।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন