মঙ্গলবার । ২৬শে মে, ২০২৬ । ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩

তালায় সড়ক দুর্ঘটনায় দুই ভাইয়ের মৃত্যু   

তালা প্রতিনিধি

সাতক্ষীরার তালায় ঈদের কেনাকাটা করে বাড়ি ফেরা হল না দুই সহদরের। শুক্রবার সন্ধ্যায় মোটর সাইকেলে চড়ে  বাড়ি ফেরার পথে তালার হাজরাপাড়া নামকস্থানে মাইক্রোবাসের সাথে মোটরসাইকেল সরাসরি আঘাত করলে  ঘটনাস্থলে দুই ভাই ইমরান হোসেন (১৯) ও রিফাত হোসেন (১৬) গুরুতর আহত হন। তারা তালার মাগুরা গ্রামের আসাদ মোড়লের ছেলে।  এ সময় আহত হয় একই গ্রামের মিঠু গাজীর ছেলে সুজন গাজী (২৫)। আহত মিঠু  বাড়িতে চিকিৎসাধীন আছে।

আহত মিঠু গাজী জানায়, শুক্রবার সন্ধ্যার দিকে পাটকেলঘাটা এলাকা হতে বাড়ি ফেরার পথে তারা  দুর্ঘটনার কবলে পড়ে।  স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।  শুক্রবার রাতে  চিকিৎসাধীন অবস্থায় ইমরান মারা যায়। এদিকে উন্নত চিকিৎসার জন্য ঢাকাতে নিয়ে যাওয়ার পথিমধ্যে রিফাত মারা যায়। দুই ভাইয়ের মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।  দুই ভাইয়ের লাশ শনিবার সকালে বাড়িতে পৌছেছে।

মাগুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গনেশ চন্দ্র  দেবনাথ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।  পাটকেলঘাটা  থানার অফিসার ইনচার্জ (ওসি) কাঞ্চন কুমার রায়  জানান, মৃত্যুর বিষয়টি আমাদেরকে এখনো কেউ অবহিত করেনি।

তালা থানার অফিসার ইনচার্জ (ওসি)  চৌধুরী রেজাউল করিম জানান, বিষয়টি তিনি শুনেছেন।তবে ঘটনাস্থল পাটকেলঘাটা থানার আওতায়।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন