মঙ্গলবার । ২৬শে মে, ২০২৬ । ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩

মাছ ধরতে গিয়ে জেলের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা

সাতক্ষীরার কালিগঞ্জের কাঁকশিয়ালী নদীতে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে রামপ্রসাদ হালদার (৪০) নামে এক জেলের মৃত্যু হয়েছে। শনিবার (১৫ এপ্রিল) বেলা দেড়টার দিকে খান বাহাদুর আহছান উল্লা (র.) সেতুর নিচে কাঁকশিয়ালী নদীতে এই ঘটনা ঘটে ।

মৃত জেলে রামপ্রসাদ হালদার সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা সদরের জারগ্রামের সন্তোষ হালদারের ছেলে।

স্থানীয় ইউপি সদস্য আবু মুসা সরদার জানান, রামপ্রসাদ হালদার মাছ ধরে জীবিকা নির্বাহ করতেন। তিনি শনিবার দুপুরে নদীতে জাল দিয়ে মাছ ধরতে যান। দীর্ঘক্ষণ তার সন্ধান করে খোঁজ পাওয়া যাচ্ছিল না। পরবর্তীতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যদের খবর দিলে তাদের একটি ডুবুরি দল নদীতে তল্লাশী চালিয়ে বেলা ৩ টার দিকে তার মৃতদেহ উদ্ধার করে। নদীতে জাল পাতানোর সময় স্রোতের টানে নদীতে পড়ে গিয়ে জালে জড়িয়ে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

খুলনা গেজেট/ এসজেড




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন